সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢামেকের বাথরুমে নারীর ঝুলন্ত মরদেহ, পাশে রক্তাক্ত ছুরি বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার এআই নিয়ে ভয় কমাতে ‘সুপার ইন্টেলিজেন্স’ প্রচারের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের চুম্বকত্বের তৃতীয় রূপ অলটারম্যাগনেটিজমের প্রমাণ পেলেন বিজ্ঞানীরা আলো দিয়ে স্নায়ুকোষ নিয়ন্ত্রণের আবিষ্কারে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী প্লেগ গবেষণাগারে কর্মীর মৃত্যু, পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, জামায়াতের নিন্দা, গ্রেপ্তারের দাবি ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ চালুর উদ্যোগ: মাহদী আমিন বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান ডেপুটি স্পিকারের বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আলজেরিয়াকে আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
  • মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র নৌবাহিনীর কর্মকর্তা

    মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র নৌবাহিনীর কর্মকর্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের শেষ দিকে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন এই অভিনেত্রী।

    টলিপাড়ার একটি সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন মিমি। পাহাড়ঘেরা কালিম্পংয়ে বসতে পারে তার বিয়ের আসর।

    গুঞ্জন অনুযায়ী, মিমির হবু বর চলচ্চিত্র জগতের কেউ নন। তিনি ভারতের নৌবাহিনীতে কর্মরত এবং তার নাম সিদ্ধার্থ। তবে এ বিষয়ে এখনো মিমি চক্রবর্তীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমির। এরপর ‘বোঝে না সে বোঝে না’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। বাংলাদেশের দর্শকদের কাছেও তার জনপ্রিয়তা রয়েছে। শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় অভিনয়ের পর দুই বাংলায় তাকে নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়।

    অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতে যোগ দেন মিমি। ওই বছর যাদবপুর আসন থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি।

    বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ একাধিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন মিমি। তার নতুন সিনেমাটি আগামী দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

    এর মধ্যেই বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। তবে বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করতে এখনো মিমি চক্রবর্তীর আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন