সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২ কর্মরত বা অবসরপ্রাপ্ত, শিক্ষক আমৃত্যু রাষ্ট্রের কাছে সম্মানীয়: প্রধানমন্ত্রী ৫২ বছর ধরে ১ টাকায় পড়ানো লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা ঢামেকের বাথরুমে নারীর ঝুলন্ত মরদেহ, পাশে রক্তাক্ত ছুরি বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার এআই নিয়ে ভয় কমাতে ‘সুপার ইন্টেলিজেন্স’ প্রচারের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের চুম্বকত্বের তৃতীয় রূপ অলটারম্যাগনেটিজমের প্রমাণ পেলেন বিজ্ঞানীরা আলো দিয়ে স্নায়ুকোষ নিয়ন্ত্রণের আবিষ্কারে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী প্লেগ গবেষণাগারে কর্মীর মৃত্যু, পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, জামায়াতের নিন্দা, গ্রেপ্তারের দাবি
  • সুইমিং পুলে পরীমনির নতুন ছবি, নেটদুনিয়ায় ফের আলোচনা

    সুইমিং পুলে পরীমনির নতুন ছবি, নেটদুনিয়ায় ফের আলোচনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফ্যাশন ও জীবনযাপনের নানা মুহূর্তের ছবি-ভিডিও শেয়ার করে প্রায়ই আলোচনায় থাকেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। নতুন নতুন সাজ ও ভিন্নধর্মী লুকে ভক্তদের নজর কাড়েন তিনি। এবার সুইমিং পুলে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

    বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে তাকে সুইমিং পুলের পানিতে দেখা যায়। একটি ছবিতে ভেজা চুলে পোজ দিয়েছেন তিনি। অন্য ছবিতে পানির ওপর স্বাচ্ছন্দ্যে ভেসে থাকতে দেখা গেছে তাকে।

    ছবিতে সুইমস্যুট পরা পরীমনির উপস্থিতি নজর কেড়েছে তার অনুসারীদের। পোস্ট দেওয়ার পরপরই ছবিগুলোতে বিভিন্ন প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্ত-অনুরাগীরা। কমেন্ট বক্সে জমা পড়ে নানা ধরনের মন্তব্য ও প্রশংসা।

    এর আগেও গত আগস্টে সুইমিং পুল থেকে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন পরীমনি। সেসব ছবিও তখন নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।

    কাজের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, ফ্যাশন ও লাইফস্টাইলের ছবি-ভিডিও নিয়মিতই অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তার নতুন পোস্টগুলোও তাই সহজেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে।

    সুইমিং পুলের এবারের ছবিগুলো প্রকাশের পরও একইভাবে নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন