বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছেন’ ট্রাম্পের দাবি  কালকিনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দুর্গাপূজায় টানা পাঁচদিন ছুটি, ১৭ অক্টোবর খোলা থাকবে অফিস মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফসহ চারজনের যুক্তিতর্ক শেষ বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএমের সঙ্গে কাজ করবে হাইকমিশন মানবাধিকার সুরক্ষায় এআইয়ের প্রভাব নিয়ে জাতিসংঘে প্রস্তাব, নেতৃত্বে বাংলাদেশ ১ বিলিয়ন ডলার পাচারের মামলায় তথ্য চাইলেন আমিরাতের রাষ্ট্রদূত সুরা ইখলাস পাঠের ফজিলত ও গুরুত্ব শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করা মানে দেশের ভবিষ্যৎ গড়া: মঈন খান আইফোনে গুরুতর নিরাপত্তা ত্রুটি, দ্রুত আপডেটের আহ্বান অ্যাপলের
  • পিরিয়ডে সিজদার আয়াত শুনলে কি সিজদা করতে হবে?

    পিরিয়ডে সিজদার আয়াত শুনলে কি সিজদা করতে হবে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র কোরআনে এমন কিছু আয়াত রয়েছে, যেগুলো তিলাওয়াত করা বা শোনার পর আল্লাহর উদ্দেশ্যে সিজদা করতে হয়। এই সিজদাকে বলা হয় সিজদায়ে তিলাওয়াত। তবে নারীদের মাসিক বা হায়েয চলাকালীন সিজদার আয়াত শুনলে এই সিজদা করতে হবে কি না—এ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে।

    সিজদায়ে তিলাওয়াতের আয়াত তিলাওয়াত করলে বা শুনলে সাধারণ অবস্থায় সিজদা করা ওয়াজিব। আয়াতটি শব্দ করে কিংবা নিঃশব্দে তিলাওয়াত করা হলেও বিধানটি প্রযোজ্য। একই সিজদার আয়াত একাধিকবার তিলাওয়াত করলে তিলাওয়াত শেষে একবার সিজদা করলেই যথেষ্ট।

    সিজদায়ে তিলাওয়াতের জন্য আলাদা নামাজের মতো তাশাহ্হুদ বা সালাম নেই। দাঁড়ানো অবস্থায় ‘আল্লাহু আকবার’ বলে সরাসরি সিজদায় যেতে হয়। সিজদায় গিয়ে ‘সুবহানা রাব্বিয়াল আ‘লা’ পড়া যায়। এরপর ‘আল্লাহু আকবার’ বলে উঠে দাঁড়াতে হয়। এ ক্ষেত্রে শুধু একবার সিজদা করতে হয়। সিজদায়ে তিলাওয়াতের জন্য হাত ওঠানো বা হাত বাঁধার প্রয়োজন নেই।

    তবে হায়েয অবস্থায় থাকা নারীর ক্ষেত্রে এর বিধান ভিন্ন। কোনো নারী পিরিয়ডের সময় সিজদার আয়াত শুনলে তার ওপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় না। তাই ওই অবস্থায় তাকে সিজদা করতে হবে না।

    তাবেঈ আবুদ্দুহা ও ইবরাহীম নাখায়ি (রহ.)-এর বক্তব্যেও এ বিষয়ে এমন মত পাওয়া যায়। তাদের মতে, হায়েয অবস্থায় সিজদার আয়াত শুনলে নারীর ওপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় না। কারণ, হায়েয অবস্থায় নারী নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতও আদায় করেন না।

    তাই পিরিয়ড চলাকালীন সিজদার আয়াত শুনলে সিজদা না করলেও গুনাহ হবে না—এমন মত ইসলামী ফিকহের আলোচনায় উল্লেখ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ