বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর শেরেবাংলা নগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বহুল প্রতীক্ষিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। তিনি সেখানে সংরক্ষিত আলোকচিত্র, দলিলপত্র, স্মারক ও অন্যান্য নিদর্শন পরিদর্শন করেন।

জাদুঘরটি উদ্বোধনের দিন বিশেষ অতিথি এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। তবে বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জাদুঘর উদ্বোধনের বিষয়টি জানান। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে সাধারণ মানুষ এই জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।

মন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন