বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

টি-টোয়েন্টি স্কোয়াডে সাব্বির, মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে এইচপি দল

টি-টোয়েন্টি স্কোয়াডে সাব্বির, মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে এইচপি দল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মালয়েশিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের সাবেক হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান।

দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে এস এম মেহরব হোসেনকে। সাব্বির রহমান ছাড়াও স্কোয়াডে রয়েছেন দেশের কয়েকজন প্রতিশ্রুতিশীল তরুণ ক্রিকেটার।

এইচপি দলের ঘোষিত স্কোয়াডে রয়েছেন— জিশান আলম, জাওয়াদ আবরার, এস এম মেহেরব হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, মো. শাদহিন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।

আগামী ৮ ও ১০ আগস্ট বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি দল। দুটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।

এই সিরিজের মাধ্যমে ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় দলের জন্য সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি করাই বিসিবির মূল লক্ষ্য।

জাতীয় দলের হয়ে একসময় নিয়মিত খেলেছেন সাব্বির রহমান। হার্ডহিটিং ব্যাটিংয়ের জন্য পরিচিত এই ক্রিকেটার এবার এইচপি দলের হয়ে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পেয়েছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন