মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জার্মান পর্যটকের চুরি হওয়া ম্যাকবুক উদ্ধার, দুই পুলিশ কর্মকর্তা পুরস্কৃত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৭০ সংসদ কার্যকর করতে সরকারি ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর আলোচনা লবণাক্ত পানি সুপেয় করতে ইউএইর সঙ্গে যৌথ প্রকল্পের প্রস্তাব সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কারণ নেই: আইনমন্ত্রী দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হারালে টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনে উঠবে বাংলাদেশ
  • ‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ চ্যালেঞ্জ চালু করল মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন

    ‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ চ্যালেঞ্জ চালু করল মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন যৌথভাবে চালু করেছে ‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের একটি বৈশ্বিক সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক চ্যালেঞ্জ। উদ্যোগটির লক্ষ্য হলো শিক্ষা ও খেলাধুলায় শিশু ও তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের আত্মবিশ্বাসী ও সক্ষম করে তোলা।

    এই উদ্যোগের আওতায় বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ ফুটবল জাগলিংয়ের একটি ছোট ভিডিও তৈরি করে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, টিকটক বা এক্সে প্রকাশ করতে পারবেন। পোস্ট করার সময় #FootworkForFutures হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।

    যোগ্য প্রতিটি ভিডিও জমা পড়ার জন্য মেটলাইফ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে ৫ মার্কিন ডলার করে অনুদান দেবে। সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত এই অনুদান দেওয়া হবে। এই তহবিলের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ বাড়াতে কাজ করে।
    এই নতুন উদ্যোগটি মেটলাইফ ফাউন্ডেশনের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ। 

    ফাউন্ডেশনটি ইতিমধ্যে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে ৯ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার করেছে, যা শিক্ষা ও ক্রীড়াভিত্তিক নানা কর্মসূচি এগিয়ে নিতে সহায়তা করছে।

    মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘ফুটবল মানুষের মধ্যে সংযোগ তৈরি করে, আর শিক্ষার সঙ্গে যুক্ত হলে এটি নতুন সুযোগ তৈরির শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে। ফুটওয়ার্ক ফর ফিউচার্সের মাধ্যমে আমরা চাই, বাংলাদেশসহ বিশ্বের মানুষ সহজে ও আনন্দের সঙ্গে একটি অর্থবহ বৈশ্বিক উদ্যোগে অংশ নিতে পারেন।’

    এই চ্যালেঞ্জে অংশ নিতে বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন নেই। যে কেউ নিজের মতো করে ফুটবল জাগলিং করার চেষ্টা করে ভিডিও শেয়ার করতে পারেন।
    কর্মসূচিটি চলবে ১২ মে থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত, অথবা নির্ধারিত অনুদানের লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত।

    ভিডিও জমা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ম ও প্রচারণার শর্তাবলি মেনে চলতে হবে। অনুদানের জন্য বিবেচিত হতে হলে ভিডিওতে একজন ব্যক্তিকে নিরাপদভাবে ফুটবল জাগলিং বা জাগলিংয়ের চেষ্টা করতে দেখা যেতে হবে। নির্ধারিত মানদণ্ড পূরণ না করলে গ্লোবাল সিটিজেন যে কোনো ভিডিও বাতিল করার অধিকার সংরক্ষণ করে। অংশগ্রহণের বিস্তারিত জানতে ফুটওয়ার্ক ফর ফিউচার্সের ওয়েবসাইট ভিজিট করা যেতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন