সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • দুদক পরিচয়ে প্রতারণা, ঘুষ দাবি করা ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার

    দুদক পরিচয়ে প্রতারণা, ঘুষ দাবি করা ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধা জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা পরিচয়ে ভয় দেখিয়ে ঘুষ দাবি করার অভিযোগে মো. জাফরুল্লাহ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১০ মে) দুপুরে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস থেকে তাকে আটক করা হয়। আটক জাফরুল্লাহ ঠাকুরগাঁও জেলা সদরের বড়গাঁও এলাকার অছিম উদ্দিনের ছেলে।

    জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স কর্মকর্তা খন্দকার মাহাতাব আলী জানান, সকালে ওই ব্যক্তি নিজেকে দুদক কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে অফিসে প্রবেশ করেন এবং একজন অডিটরের খোঁজ করেন। পরে তাকে বাইরে ডেকে নিয়ে মোবাইল ফোনে কথিত দুদক কর্মকর্তার সঙ্গে কথা বলিয়ে দেন, যেখানে ওই অডিটরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দাবি করা হয় এবং বিষয়টি ‘সমাধান’ করতে তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

    পরবর্তীতে তার আচরণ সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট অডিটর তাকে কৌশলে অফিসে ফিরিয়ে আনেন। সেখানে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। এতে সন্দেহ আরও বাড়লে তাকে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

    গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় আনা হয়েছে।

    থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন