সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • তিস্তা সেচ প্রকল্পের সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

    তিস্তা সেচ প্রকল্পের সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় তিস্তা সেচ প্রকল্পের পরিদর্শন সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার মাত্র দুই দিনের মাথায় সড়কের কার্পেটিং উঠে আসছে—এমন দৃশ্য স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২ হাজার ২০০ মিটার দীর্ঘ এই সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৮ লাখ টাকা। কিন্তু কাজের মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, সড়কের ওপর জমে থাকা ধুলোবালি পরিষ্কার না করেই দায়সারাভাবে বিটুমিন ব্যবহার করা হয়েছে। এছাড়া নির্ধারিত মানের ভাঙা পাথরের পরিবর্তে ব্যবহার করা হয়েছে নিম্নমানের দেশীয় গোটা পাথর।

    সরেজমিনে দেখা যায়, নতুন করে পিচ ঢালাই করা সড়কের কার্পেটিং হাত দিয়েই টেনে তোলা যাচ্ছে। এতে করে বর্ষা মৌসুমে সড়কটি দ্রুত নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

    এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের অধীনে মেসার্স জামাল হোসেন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসীর অভিযোগ, তড়িঘড়ি করে কয়েক ঘণ্টার মধ্যে কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সরে পড়েন। অনিয়মের প্রতিবাদ করলে ঠিকাদার ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।

    তবে এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

    অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। সৈয়দপুর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী আখিনুজ্জামান বলেন, “কাজে অনিয়মের কোনো সুযোগ নেই। যদি কোথাও ত্রুটি থেকে থাকে, তা সংশোধন করা হবে।

    সংস্কারের সুফল পাওয়ার আগেই দুর্ভোগের আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী। এখন প্রশ্ন উঠেছে—অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা কার্যকর ব্যবস্থা নেয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন