সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • বাংলাবান্ধায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

    বাংলাবান্ধায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ থেকে নিজ দেশ ভারতে ফেরার পথে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) দুপুরে বাংলাবান্ধা জিরো পয়েন্ট চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

    আটক হওয়া ব্যক্তির নাম পলাশ চন্দ্র মাঝি (৪৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার খানাকুল এলাকার বাসিন্দা। বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, পলাশ চন্দ্র মাঝি প্রায় এক মাস আগে বৈধভাবে বাংলাদেশে এসেছিলেন।

    বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস জানান, পলাশ চন্দ্র মাঝি ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা চেকপোস্টে তাঁর গতিবিধি পর্যবেক্ষণ করেন। পরে তাঁকে তল্লাশি করা হলে সাথে থাকা ব্যাগ থেকে ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ টাকারও বেশি। অবৈধভাবে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বহন করার অভিযোগে তাঁকে তাৎক্ষণিক আটক করা হয়।

    ইমিগ্রেশন পুলিশ আরও জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে বিজিবি ও কাস্টমস কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। উদ্ধারকৃত ডলার জব্দ করা হয়েছে এবং তাঁকে তেঁতুলিয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। সীমান্তে বৈদেশিক মুদ্রা পাচার রোধে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন