সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে আটক পুলিশ সদস্য

    প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে আটক পুলিশ সদস্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর ডোমারে এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে আতিকুর রহমান নামে এক পুলিশ সদস্যকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

    শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার ডোমার সদর ইউনিয়নের হুজুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক আতিকুর রহমান নীলফামারী পুলিশ লাইন্সে কর্মরত এবং কুড়িগ্রাম সদর উপজেলার হরিরামপুর এলাকার বাসিন্দা।

    স্থানীয় সূত্র জানায়, আতিকুর রহমান পূর্বে ডোমার থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত থাকাকালে ওই গৃহবধূর শ্বশুরবাড়ির সঙ্গে ‘ধর্ম বাবা-মা’ সম্পর্ক গড়ে তোলেন। সেই সূত্রে তাদের বাড়িতে যাতায়াত শুরু হয় এবং প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়।

    একপর্যায়ে পারিবারিক নানা বিষয় নিয়ে আলাপের ধারাবাহিকতায় প্রায় চার মাস আগে ওই গৃহবধূ আইনি পরামর্শ নিতে আতিকুর রহমানের সঙ্গে নীলফামারী আদালতে যান। বিষয়টি জানাজানি হলে শ্বশুরবাড়িতে বিরোধ সৃষ্টি হয়। পরে গত ৪-৫ মাস ধরে তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন।

    শুক্রবার জুমার নামাজের পর পরিবার তাকে শ্বশুরবাড়িতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আতিকুর রহমান সেখানে উপস্থিত হয়ে বিয়ের প্রস্তাব দেন। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে স্থানীয়রা তাকে একটি ঘরে আটকে রাখে।

    খবর পেয়ে রাত প্রায় ১১টার দিকে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুচলেকা নিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    নীলফামারী পুলিশ লাইন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরআই) মো. বদিউজ্জামান জানান, আতিকুর রহমান শুক্রবার রোল কলে অনুপস্থিত ছিলেন। শনিবার সকালে তিনি কর্মস্থলে যোগ দিয়েছেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

    অভিযুক্ত আতিকুর রহমান দাবি করেন, পারিবারিক সম্পর্কের সূত্রে তিনি ওই বাড়িতে যাতায়াত করতেন এবং ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন