সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালকদের জন্য জরুরি সরকারি নির্দেশিকা

    শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালকদের জন্য জরুরি সরকারি নির্দেশিকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সারা দেশে শহর ও গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন রাখতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠিত কমিটির দায়িত্ব অনুযায়ী ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে। এছাড়া বছরের মধ্যে নিয়মিতভাবে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

    নির্দেশনায় প্রধান দিকগুলো:

    • ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
    • প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখার জন্য নিয়মিত তদারকি জোরদার করা।
    • প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা।
    • বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করা।
    • শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার কার্যক্রম নেওয়া।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে শিক্ষাদানের জন্য প্রস্তুত করা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন