সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • নীতিমালা সংশোধন: ৮৬ হাজার শিক্ষক ফেরত পাচ্ছেন আবেদন ফি

    নীতিমালা সংশোধন: ৮৬ হাজার শিক্ষক ফেরত পাচ্ছেন আবেদন ফি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগের নীতিমালা সংশোধন করেছে। নতুন নীতিমালায় শিক্ষকের অভিজ্ঞতা ১৮ বছর নির্ধারণ করা হয়েছে, যার ফলে পূর্বের আবেদন বাতিল হয়ে ৮৬ হাজার শিক্ষকের ৩৫০ টাকা করে ফি ফেরত দেওয়া হবে।

    বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, নীতিমালায় শিক্ষকতার অভিজ্ঞতার বড় পরিবর্তন করায় স্বয়ংক্রিয়ভাবে পূর্বের আবেদন বাতিল হয়ে যাবে। আবেদন বাতিল হলে অর্থ ফেরত দিতেই হবে। কোন প্রক্রিয়ায় অর্থ ফেরত দেওয়া হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মোবাইল ব্যাংকিং অপারেটর বিকাশের মাধ্যমে এ অর্থ ফেরত দেওয়া হতে পারে।

    এদিকে, বেসরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে সভা ডাকা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ সভা শুরু হবে।

    এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম একটি গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) আমরা আলোচনা করব। আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    তবে যেহেতু অভিজ্ঞতা পরিবর্তন হয়েছে, সেহেতু আবেদন বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। আবেদন বাতিল হলে ফি ফেরত দিতে হবে।’
    এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ আয়োজনের লক্ষ্যে পরীক্ষা গ্রহণ কমিটির তৃতীয় সভা আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এনটিআরসিএ চেয়ারম্যানের সভাপতিত্বে সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

    এনটিআরসিএ সূত্র জানায়, সভায় ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নকারী ও পরিশোধনকারীদের তালিকা চূড়ান্তকরণ এবং প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের জন্য সেমিনার বা প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের বিষয়েও আলোচনা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন