সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • পঞ্চগড়ে ভাঙারি কিনতে গিয়ে উদ্ধার পরিত্যক্ত মর্টার শেল

    পঞ্চগড়ে ভাঙারি কিনতে গিয়ে উদ্ধার পরিত্যক্ত মর্টার শেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত একমাস আগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভাঙারি কিনতে গিয়ে এক নারীর কাছ থেকে উদ্ধার হওয়া একটি পরিত্যক্ত মর্টার শেল অবশেষে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজ নগড় এলাকায় নিরাপদ স্থানে মর্টার শেলটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।

    তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম নিষ্ক্রিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সীমান্ত ও লোকালয় থেকে নিরাপদে নিয়ে বোম ডিসপোজাল টিম মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে। এসময় বিজিবির পাশাপাশি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    এদিকে খবর নিয়ে জানা যায়, গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রণচন্ডী এলাকায় ভাঙারির দোকানের মালিক আশরাফুল আলম স্থানীয় এক নারীর কাছ থেকে পুরাতন লোহার বস্তু মনে করে একটি ভারী বস্তু ক্রয় করেন। পরে বস্তুটি নিয়ে সন্দেহ হলে তিনি বিষয়টি তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে অবহিত করেন।

    খবর পেয়ে থানা পুলিশের একটি দল এবং স্থানীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তুটি প্রাথমিক পরীক্ষা করে এটিকে একটি পরিত্যক্ত মর্টার শেল হিসেবে শনাক্ত করেন। পরে মর্টার শেলটি পুলিশের হেফাজতে রাখা হয়। পরে আদালতের নির্দেশে রবিবার সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে মর্টার শেলটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন