সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা: ক্ষতিকারক রঙে জিলাপি তৈরি

    পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা: ক্ষতিকারক রঙে জিলাপি তৈরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের বোদায় ক্ষতিকারক কাপড়ের রঙ দিয়ে খাদ্যদ্রব্য তৈরি সহ মূল্যবৃদ্ধির অভিযোগে জরিমানা আদায় করা হয়েছে। 

    বুধবার (৪ মার্চ) বিকেলে বোদা বাজারে অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য অফিসার, পঞ্চগড়
    জয় চন্দ্র রায় ও ভোক্তা অধিকারের সহকারী পরিচালক,জনাব এ এস এম মাসুম-উদ-দৌলা। বোদা থানা পুলিশের সহযোগিতায় এ সময় প্রত্যেকটি ইফতারের দোকান স্বাস্থ্যবিধি নিশ্চিত করা এবং প্রত্যেকটি দোকানে মাস্ক, হ্যান্ড গ্লোভস ও মাথার ক্যাপ দেওয়া হয়েছে। প্রতিটি হোটেলে মূল্য তালিকা যাচাই করা হয়।

    দুটি ফলের দোকান থেকে ৫ কেজি মতো চেরি ফল বিনষ্ট করা হয়েছে, গরুর মাংসের দোকানে প্রাণিসম্পদ অধিদপ্তরের  প্রত্যয়ন আছে কিনা নিশ্চিত করা হয়েছে। গরুর মাংসের দোকানের মূল্য তালিকা সামনে ঝুলানো সম্বন্ধে অবগত করা হয়েছে। 

    একটি জিলাপির দোকানে কাপড়ের রং মিশিয়ে জিলাপি বিক্রি করার সময় বিনষ্ট করে জরিমানা আদায় করেছে, এছাড়াও কয়েকটি দোকানে ভেজাল খাদ্যদ্রব্য রাখা ও মূল্যতালিকা না থাকায় জরিমানা আদায় করা হয়।

    নিরাপদ খাদ্য অফিসার জয় চন্দ্র রায় বলেন, পঞ্চগড়ের সকল হাট বাজারগুলোতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি নিশ্চিত করব। 
    ভোক্তা অধিকারের সহকারী পরিচালক এ এস এম মাসুম-উদ-দৌলা সাংবাদিকদের জানান, জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন