সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • সৈয়দপুর ঢাকা ব্যাংক শাখায় আগুন

    সৈয়দপুর ঢাকা ব্যাংক শাখায় আগুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর সৈয়দপুরে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়ে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় ভেতরে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আটকা পরেছেন বলে জানা গেছে।

    সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে শহরের ডা. জিকরুল হক রোডের ঢাকা ব্যাংক শাখায় আগুনের এ ঘটনা ঘটে। আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

    বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হাসেম।

    তিনি বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটা এখনো জানা যায়নি। আগুনের লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। কয়েকজন আটকা পড়েছে আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন