সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ডিমলায় সাংবাদিকের ওপর হামলা, ৭ জনের বিরুদ্ধে মামলা

    ডিমলায় সাংবাদিকের ওপর হামলা, ৭ জনের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর ডিমলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে বাদশা প্রামাণিক নামে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে ১৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।  

    রোববার (১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার। ভুক্তভোগী বাদশা প্রামাণিক ডিমলা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক একুশে বানী পত্রিকার উপজেলা প্রতিনিধি। 

    আসামিরা হলেন- টেপাখরিবাড়ি ইউনিয়নের আবু তাহেরের ছেলে রিপন ইসলাম শেখ (২৭), গয়াবাড়ী এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), মৃত আতিয়ারের ছেলে আব্দুল করিম (৩২), দক্ষিণ খরিবাড়ি এলাকার তাজ উদ্দিন ডাবলুর ছেলে তানজিরুল ইসলাম তুহিন (২৭) প্রমুখ।  

    মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামিরা তিস্তা নদী থেকে অবৈধভাবে বোমা মেশিন লাগিয়ে পাথর উত্তোলন করে বিক্রি করে আসছেন। গত ২৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলের দিকে মোটরসাইকেলযোগে সেখানে তথ্য সংগ্রহে যায় বাদশা প্রামানিক। সেখানে ছবি ও ভিডিও ধারণ করে তিনি শহরের দিকে যাচ্ছিলেন। এসময়ে আসামিরা পথিমধ্যে তাকে আটকিয়ে ধারণকৃত ছবি ডিলিট করতে বলেন। তিনি ডিলিট করতে না চাইলে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়। এসময়ে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তিনি বাদী হয়ে গত শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেন। 

    মামলার বাদী বাদশা প্রামানিক বলেন, আমি তথ্য সংগ্রহ করতে গেলে আমার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানাই। তবে পুলিশ আসামি ধরতে কোন রকমের সহায়তা করছে না। আমরা সংবাদকর্মীরা যদি হামলার স্বীকার হই, পুলিশ আসামিদের গ্রেপ্তার না করে সেটা দুঃখজনক। 

    ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন