সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

    মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং দলের মানহানি হয়েছে দাবি করে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন এক বিএনপি নেতা। বুধবার দুপুরে পঞ্চগড়ের সদর উপজেলার সদর ইউনিয়নের শালটিয়া পাড়া ঈদগাঁহ মাঠে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন মুসলিম উদ্দিন নামের ওই বিএনপি নেতা। তিনি পঞ্চগড়ের সদর উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন।

    এসময় লিখিত বক্তব্য পাঠ করে বিএনপি নেতা মুসলিম উদ্দিন দাবি করে বলেন, আমি দীর্ঘদিন থেকে চাওয়াই নদী থেকে বালু উত্তোলনকারী এবং বালু ব্যবসায়ীদের কাছ থেকে ইউনিয়ন পরিষদের টোল আদায় করে আসছি। কিন্তু গত ২১ ফেব্রুয়ারী এই এলাকার বালু ও ট্রাক্টর ব্যবসায়ী আনিসুর সহ কয়েকজন ইউনিয়ন পরিষদের টোল না দেওয়ায় আমার সাথে বাকবিতন্ডা হয়।

    এই কারণে আনিসুর আক্রোশমূলক, উদ্দেশ্য প্রণোদিত এবং হিংসার বশবর্তী হয়ে আমার নামে পঞ্চগড় সদর থানায় চাঁদাবাজীর অভিযোগ করেন। সেই সাথে গত ২২ ফেব্রুয়ারী বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়েছে। এতে করে আমার ও বিএনপির সম্মানহানি হয়েছে।

    পরক্ষণে আনিসুরকে এলাকাবাসী সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আনিসুরকে চাঁদাবাজীর প্রমাণ দিতে বললে আনিসুর অপারগতা প্রকাশ করেন এবং বিষয়টি ভুল বোঝাবুঝি বলে আখ্যা দেন। কিন্তু এতদসময়ে আমি, আমার দল, এলাকাবাসী এবং সামাজিক পারিবারিকভাবে হেনস্থার শিকার হয়েছি। আসলে প্রকৃত ঘটনা হচ্ছে চাঁদাবাজী নয় আসলে আমার এবং এলাকাবাসীর ভুল বোঝাবুঝি।

    যেহেতু চাঁদাবাজী শিরোনামে  সংবাদ পরিবেশিত হয়েছে এজন্য আপনাদের কাছে অনুরোধ প্রকৃত ঘটনা নিয়ে সংবাদ পরিবেশন করতে আপনাদের অনুরোধ করছি।

    সংবাদ সম্মেলনে অভিযোগকারী আনিসুর রহমান সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। 

    তবে এঘটনা ভূল বোঝাবুঝি হয়েছে দাবি করে অভিযোগকারী মুসলিম উদ্দিন বলেন, আসলে সেদিন ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। পরে ইউনিয়ন পরিষদে সবাই মিলে বিষয়টির সমাধান করা হয়েছে। এখন আর কোন সমস্যা নেই। আমরা সবাই ভালো আছি।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন