সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • নৈশকোচের ধাক্কায় পঞ্চগড়ে প্রাণ গেল মা-মেয়ের

    নৈশকোচের ধাক্কায় পঞ্চগড়ে প্রাণ গেল মা-মেয়ের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঢাকাগামী একটি নৈশ্যকোচের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক সহ নিহত মায়ের আরেক কন্যা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দেবীগঞ্জ পৌরসভার নতুনবন্দর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
    নিহতরা হলেন, দেবীগঞ্জ পৌরসভার কলেজপাড়া এলাকার আজাদ হোসেনের স্ত্রী মমতা বেগম (৩৬) এবং তার পাঁচ বছর বয়সী মেয়ে মুনতাহা। 

    আহতরা হলেন আজাদ হোসেনের আরেক মেয়ে মোবাশ্বিরা (৫) ও তার ভাগনে সুন্দরদিঘী চরপাড়া এলাকার মনিরুল ইসলাম (৩০)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মমতা বেগম তার বাবার বাড়ি সোনাহার গজপুরী গ্রামে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন। অনুষ্ঠান শেষে রাতে ভাগিনা মনিরুল ইসলামের মোটরসাইকেলে করে দুই জমজ মেয়েকে নিয়ে দেবীগঞ্জ কলেজপাড়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে নতুনবন্দর এলাকায় পৌঁছালে ঢাকাগামী নৈশ্যকোচ নাদের পরিবহন এর সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মমতা বেগম ও তার মেয়ে মুনতাহার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল চালক মনিরুল ও মমতার আরেক মেয়ে মুবাশ্বিরা সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

    এদিকে, ঘটনার পরপরই ঘাতক বাসটিকে সোনাহার বাজার এলাকায় গতিরোধ করে চালক মাহাবুলকে (৪৫) আটক করে স্থানীয়রা। পরে তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। বাস চালকের বাড়ি নীলফামারী জেলার ইটাখোলা মাস্টার পাড়া এলাকায়।  

    দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী সড়ক দুর্ঘটনায় মা মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বাসটি জব্দ করে চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন