সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • পঞ্চগড়ে এই ঐক্যবদ্ধ গণতন্ত্রকে কেউ নস্যাৎ করতে পারবে না

    পঞ্চগড়ে এই ঐক্যবদ্ধ গণতন্ত্রকে কেউ নস্যাৎ করতে পারবে না
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিগত দিনেও যেমন আমাদের মাতৃভাষাকে কেউ কেড়ে নিতে পারে নাই, ইনশাল্লাহ আজকে যেমন আমরা গণতন্ত্র ও বিজয়ের পথে এগিয়ে যাচ্ছি, সেই গণতন্ত্রকেও কেউ কেড়ে নিতে পারবে না, কেউ নস্যাৎ করতে পারবে না' এমন মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের নবনির্বাচিত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।  একুশের প্রথম প্রহরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি।  

    এ সময় তিনি বলেন, আজকে আমরা জাতি ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজকে যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের মধ্য দিয়ে আজকে আমরা একটা মেসেজ দিতে চাই—সেই মেসেজটা হচ্ছে এটাই, আগামী দিনের বাংলাদেশ হবে সবার আগে বাংলাদেশ। সেই সবার আগে বাংলাদেশকে আমরা প্রাধান্য দিয়ে আগামী দিনে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবো। সেই ক্ষেত্রে আমরা সব দলের, সব মতের, সব ধর্মের মানুষকে আমরা সহযোগিতা চাই। আগামী দিনে আমরা পৃথিবীর মানচিত্রে এই যে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি—সে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম ৫২ সালে, সেটা অনন্তকাল আমরা দাঁড়িয়ে থাকবো এবং পৃথিবীর মানচিত্রে আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেকে ক্রমান্বয়ে আমরা উপনীত করবো। 

    পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন