সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • বাংলাদেশে পড়তে আসবে বিদেশি শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ

    বাংলাদেশে পড়তে আসবে বিদেশি শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া হবে যা পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয় হয়ে উঠবে।

    বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

    তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে এমন একটি মানসম্মত ও আধুনিক শিক্ষা কাঠামো গড়ে তোলা হবে, যাতে বিদেশিরাও তাদের সন্তানদের বাংলাদেশে পড়াশোনা করাতে আগ্রহী হন। একই সঙ্গে দেশের শিক্ষার্থীদের আর উচ্চশিক্ষার জন্য বিদেশমুখী হতে হবে না।

    প্রতিমন্ত্রীর মতে, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, গবেষণা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়নের মাধ্যমে বাংলাদেশকে জ্ঞানভিত্তিক রাষ্ট্রে রূপান্তর করা হবে। তিনি বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সমান সুযোগ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্বপ্ন ২০ কোটি মানুষকে দেখিয়েছেন, সেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন পুরো পরিকল্পনায় আমরা কাজ করবো।

    শিক্ষা প্রতিটি জায়গায়- প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা, ভোকেশনালসহ এমন কোনো জায়গা নেই যেখানে আবার নতুন করে গড়ে তোলার কোনো প্রয়োজনীয়তা নেই, সেগুলো আছে। অনেক সমস্যা আছে। সেই সমস্যা সমাধান নিয়ে আমরা কাজ শুরু করেছি। জনতার ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি, আমরা ওই স্বপ্ন বাস্তবায়ণ নিয়ে কাজ করছি।

    আগামীর শিক্ষা ব্যবস্থা পুরো বিশ্বের কাছে ঈর্ষাণীয় হবে। সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠানোর, বাংলাদেশের সন্তানরা বিদেশে যেতে উদগ্রীব হবে না- এটা আমাদের স্বপ্ন। এটা বাস্তবায়নে আমরা কাজ করবো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন