শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে বিএনপির সব কমিটি বিলুপ্ত, যুবদল নেতা বহিষ্কার

ঠাকুরগাঁওয়ে বিএনপির সব কমিটি বিলুপ্ত, যুবদল নেতা বহিষ্কার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানার আখানগর ইউনিয়ন বিএনপির মূল দলসহ সহযোগী সব সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

একই সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জনি পারভেজকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন ও জেলা যুবদলের পক্ষ থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

অব্যাহতি পাওয়ার বিষয়ে আখানগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জনি পারভেজ বলেন, "আমি দলের জন্য সবসময় নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছি। তবে দল যে সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে আমি ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে কথা বলব।"

কমিটি বিলুপ্তির বিষয়ে আখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর হাফেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, "আখানগর ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। বিশেষ করে বিগত জাতীয় সংসদ নির্বাচনে দল যে প্রত্যাশা করেছিল, সেখানে কিছু সাংগঠনিক দুর্বলতা পরিলক্ষিত হয়েছে। তাই জেলা বিএনপির নির্দেশে এবং রুহিয়া থানা শাখার সুপারিশে সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন ও যোগ্য নেতৃত্ব বাছাইয়ের কাজ আমরা দ্রুত শুরু করব।"

জেলা বিএনপি ও যুবদলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আখানগর ইউনিয়ন বিএনপি, কৃষক দল, মহিলা দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট থানা শাখা কমিটি আখানগর ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম দেখাশোনা করবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন