শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরণোত্তর আর্থিক সহায়তা প্রদান

    রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরণোত্তর আর্থিক সহায়তা প্রদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ​রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের উদ্যোগে সংগঠনের এক প্রয়াত সদস্যের পরিবারের হাতে মরণোত্তর আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। 

    শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়।

    ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশীদ। 

    সংগঠনের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলালের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিটন। 

    বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদাসহ অন্য নেতারা।

    ​বক্তব্যে নেতারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে জনগণের নিরঙ্কুশ সমর্থন দেশকে নতুন প্রত্যাশার দিকে এগিয়ে নিয়েছে। তারেক রহমানের দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকারের প্রসঙ্গ তুলে ধরে তারা পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে সংগঠন পরিচালনার আহ্বান জানান।

    ​এ সময় পরিবহন নেতারা রাজশাহী-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর বিভিন্ন অবদানের কথা উল্লেখ করেন এবং মহানগর বিএনপি নেতাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

    ​অনুষ্ঠানে রাজশাহী পরিবহন মালিক সমিতির সদস্য হালিম উদ্দীনের পরিবারের হাতে ২ লাখ টাকার মরণোত্তর চেক তুলে দেন অতিথিরা। সংগঠনের নিয়ম অনুযায়ী, কোনো সদস্যের মৃত্যু হলে পরিবারের আবেদনের ভিত্তিতে ৪০ দিনের মধ্যে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

    ​অনুষ্ঠানের একপর্যায়ে নজরুল ইসলাম হেলাল ভবিষ্যতে এই অনুদানের পরিমাণ ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার ঘোষণা দেন। এ সময় উপস্থিত সদস্যরা তা ৫ লাখ টাকায় উন্নীত করার দাবি জানালে বিষয়টি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন