সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • পঞ্চগড়ে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত 

    পঞ্চগড়ে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৬৬ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে একটি পূর্ণাঙ্গ নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে। 

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দিন ব্যাপী জেলার দেবীগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে এই মহড়া চালানো হয়।

    রংপুর সেনানিবাসের ৬৬ পদাধিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে

    এই মহড়ায় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি প্রতিক্রিয়া প্রদর্শন করছে। বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিত এই অনুশীলনের মাধ্যমে নির্বাচনী পরিবেশে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলার সক্ষমতা যাচাই করা হচ্ছে। মহড়ার অন্যতম আকর্ষণ হচ্ছে হেলিবোর্ন অপারেশন, যেখানে সেনাসদস্যরা নির্দিষ্ট এলাকায় দ্রুত অবতরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করছেন। একই সঙ্গে সমন্বিত কমান্ড ও কন্ট্রোল, তথ্য আদান-প্রদান এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয়ের বিষয়গুলোও এখানে অনুশীলন করা হচ্ছে।

    এই মহড়া দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত।

    সেনাবাহিনীর এই প্রস্তুতি ও পেশাদারিত্ব নির্বাচনকালীন সময়ে জনগণের নিরাপত্তা ও আস্থাকে আরও দৃঢ় করবে বলে এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন