সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • জেলা প্রশাসক উদ্বোধন করলেন পঞ্চগড়ে ভ্রাম্যমান ভোটার সচেতনতা কার্যক্রম

    জেলা প্রশাসক উদ্বোধন করলেন পঞ্চগড়ে ভ্রাম্যমান ভোটার সচেতনতা কার্যক্রম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ এবং প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচার- প্রচারণা চালানো বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে  ট্রাকযোগে ভ্রাম্যমান উদ্বুদ্ধকরণ প্রচারণা ও সংগীত পরিবেশনের মাধ্যমে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয় ।

    সোমবার পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই ভ্রাম্যমান প্রচারণার কার্যক্রমের  উদ্বোধন করেন  পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার  কাজী মোঃ সায়েমুজ্জামান।

    এ সময় অন্যের মধ্যে  উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা  মঞ্জুরুল হাসানসহ ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশ এর প্রতিনিধিগণ।

    ভ্রাম্যমান প্রচারণা কার্যক্রম উদ্বোধন কালে জেলা প্রশাসক  বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারগণ যেন ভোটকেন্দ্রে আসে এবং প্রার্থী ও ভোটার উভয়েই যেন আচরণবিধি মেনে চলে এজন্য  ভোটারদের উদ্বুদ্ধ করণে আমাদের এই ট্রাকযোগে প্রচারণা কার্যক্রম ও  সংগীতানুষ্ঠান। এই ভ্রাম্যমান প্রচারণা গাড়িটি পঞ্চগড়ের প্রতিটি উপজেলায় যাবে এবং ভোটারদের উদ্বুদ্ধ করবে।

    ভোটারগণ যেন উৎসবমুখোর পরিবেশে ভোট দিতে পারে সেই জন্য জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে ট্রাকযোগে এই ভ্রাম্যমান  প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হলো। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন