সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ বাড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইচ-১বি ভিসা ৩ বছরের জন্য স্থগিতের বিল মার্কিন সিনেটে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর বাংলাদেশি পাসপোর্টে ভিসামুক্ত বা সহজ প্রবেশ ৩৫ দেশে তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী
  • পঞ্চগড়ের দুটি আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

    পঞ্চগড়ের দুটি আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে পঞ্চগড়ের দুটি আসনে নির্বাচনী প্রচার প্রচারণা তত জমে উঠেছে। প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় এখন সরব পঞ্চগড়ের দুটি আসন।

    বিএনপি- জামায়াত সহ অন্যান্য দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কাক ডাকা ভোট থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত পঞ্চগড়ের দুইটি নির্বাচনী আসনে উঠান বৈঠক গণসংযোগ, পাড়ায় পাড়ায় সভা সমাবেশ এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। জমে উঠেছে পঞ্চগড়ের দুইটি আসনে নির্বাচনী প্রচারণা। 

    হাট- বাজার আড্ডাখানা,পাড়া মহল্লা সহ সর্বত্র এখন নির্বাচনী আলোচনা । ভোটাররাও খুঁজছেন যোগ্য প্রার্থী। পঞ্চগড় -২ আসনের বিএনপি'র মনোনীত ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ সোমবার দুপুরে তার নির্বাচনী এলাকা বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের বালাভীড় গ্রামে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

    একইদিন তিনি ওই ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে উঠান বৈঠক, এলাকায় গণসংযোগ এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন। প্রতিটি উঠান বৈঠকের শতশত নারী পুরুষ ও ভোটারা উপস্থিত ছিলেন। ওই ইউনিয়নের তার নির্বাচনী প্রচারণা এলাকায় বেশ সারা ফেলেছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন