সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ব্যক্তিগত সাফল্য নয়, সমাজে অবদানই গুরুত্বপূর্ণ

    ব্যক্তিগত সাফল্য নয়, সমাজে অবদানই গুরুত্বপূর্ণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বলেছেন, জীবনের প্রকৃত সফলতা মাপার মানদণ্ড হলো সমাজকে আমরা কী দিতে পারছি। তিনি বলেন, ডিগ্রি মানুষকে সুযোগ দেয়, কিন্তু সত্যিকারের শিক্ষা শেখায় দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ। শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

    সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে কনভোকেশন চেয়ারের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ড. আবরার আরও বলেন, জুলাই শহীদদের ত্যাগের কারণে জাতি আজ মর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছে। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা, প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া তরুণদের দায়িত্ব। ব্যক্তি সাফল্যের চেয়ে সমাজে অবদান রাখা জীবনকে সত্যিকারের অর্থ দেয়।

    তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের দিনটি আপনার জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক। ব্যক্তিগত অর্জন ও প্রাতিষ্ঠানিক স্বার্থের বাইরে দেশের ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিন। তরুণ প্রজন্মের আশা ও আকাঙ্ক্ষা ধারণ করে রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে হবে।”

    ড. আবরার আরও বলেন, প্রযুক্তির দাস না হয়ে মানুষকেই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। তথ্যের এই যুগে সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয়ে বিবেক, যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা অপরিহার্য।

    অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সন্তানদের শিক্ষার জন্য যে ত্যাগ ও বিনিয়োগ করেছেন, তা নৈতিক, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার মাধ্যমে সার্থক হোক। শিক্ষকদের ধৈর্য, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান ও কৃতজ্ঞতা জানাই।”

    শেষে তিনি জলবায়ু পরিবর্তন, রাজনৈতিক ও সামাজিক রূপান্তরের মতো জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সাহসিকতা ও দায়িত্বশীলতা গ্রহণের আহ্বান জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন