সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ছাত্র অধিকার পরিষদে নতুন নেতৃত্ব, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান খান

    ছাত্র অধিকার পরিষদে নতুন নেতৃত্ব, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক হলেন মাহবুবুর রহমান খান। ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ে সবসময় সক্রিয় থাকতে দেখা গেছে তাকে। 

    মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সংগঠনের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৩৯ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি সম্পাদকের পদ ছাড়াও সহসভাপতি পদে ৩০ জন এবং যুগ্ন-সম্পাদক পদে ২৫ জনকে মুল্যায়ন করাসহ ৪৬ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দেয়া হয়।

    নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক হলেন মাহবুবুর রহমান খান বলেন, “২০১৮এর কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪এর গণঅভ্যুত্থান শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক প্রয়োজনে সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো আমরা। শুধুমাত্র মিছিল-মিটিং এবং লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির বাহিরে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন মূলক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। ছাত্র অধিকার পরিষদ দুর্নীতি, চাঁদাবাজ, দখলমুক্ত পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণ করার লক্ষ্যে সর্বদা কাজ করে যাবে। রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে এবং মেধাভিত্তিক জাতি গঠনের দৃঢ় প্রত্যয় ছাত্র অধিকার পরিষদের।”
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন