সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • খুবিতে তিন দফা দাবিতে মধ্যরাতে শিক্ষার্থী বিক্ষোভ

    খুবিতে তিন দফা দাবিতে মধ্যরাতে শিক্ষার্থী বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোর্স রেজিস্ট্রেশন ফি কমানোসহ তিন দফা দাবিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে বিক্ষোভ ও মিছিল করেছেন। 

    গভীর রাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হয়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, খান বাহাদূর আহছানউল্লা ও খান জাহান আলী হল প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

    শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, কোর্স রেজিস্ট্রেশন ফি কমাতে হবে, রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়াতে হবে এবং ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিল করতে হবে।

    শিক্ষার্থীরা জানায়, বর্তমানে নির্ধারিত কোর্স রেজিস্ট্রেশন ফি অনেক শিক্ষার্থীর জন্য আর্থিকভাবে চাপ সৃষ্টি করছে। এছাড়া স্বল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে গিয়ে অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিল করে সরাসরি ও স্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান তারা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রশাসনের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

    খুবি শিক্ষার্থী রেজওয়ানুল হক রাদ ও তানভীর কবির বলেন, রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করা হয়েছে কোনো ধরনের আলোচনা ছাড়া, শিক্ষার্থীদের কাছে এই টাকাটা অনেক বেশি। রেজিস্ট্রেশন ফি বাড়ানো আমরা মানি না, অযৌক্তিক ফি কমাতে হবে। এছাড়া এতদিন যে কোনো বিষয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হতো। শিক্ষার্থী প্রতিনিধি নামে ক্যাম্পাসে রাজনীতি ঢুকবে, শিক্ষকদের এজেন্ডা বাস্তবায়ন হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই প্রতিনিধি নামক কোনো রাজনৈতিক বিষয় মেনে নেব না। তারা আরও বলেন, এক কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রেশন ফি আগের মতো করতে হবে, রেজিস্ট্রেশন সময়সীমা বাড়াতে হবে, ডিসিপ্লিন প্রতিনিধি বিলুপ্ত করতে হবে। আমাদের দাবি মানা না হলে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

    এদিকে রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়নি বলে জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান।

    খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, টেকনিক্যালি কোনো ঝামেলা হতে পারে। কিন্তু প্রশাসন কোনো রেজিস্ট্রেশন ফি বাড়ায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন