সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ঢাকায় উচ্চশিক্ষা সম্মেলন, মালদ্বীপের প্রতিনিধিদল যোগ দিচ্ছে

    ঢাকায় উচ্চশিক্ষা সম্মেলন, মালদ্বীপের প্রতিনিধিদল যোগ দিচ্ছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে সোমবার (১২ জানুয়ারি) একটি আঞ্চলিক সম্মেলন শুরু হতে যাচ্ছে। তিনদিনব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছে মালদ্বীপ সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদের নেতৃত্বে প্রতিনিধিদল সম্মেলনে যোগ দেবে। এসময় দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আস্থা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

    মালদ্বীপের প্রতিনিধিদলটি শনিবার (১০ জানুয়ারি) দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

    এ সময় হাইকমিশনার শিক্ষা কূটনীতিকে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন এবং মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে বিদ্যমান শিক্ষা ও বৃত্তির সুযোগগুলো তুলে ধরেন।
     
    এসময় তিনি আরও বলেন,মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত ৭টি সরকারি চিকিৎসা বৃত্তি এখনো যথাযথভাবে ব্যবহার হচ্ছে না।

    প্রতুত্তরে প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদ জানান, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক অর্জনকারী মালদ্বীপের চিকিৎসকরা নিজ দেশে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।এটি বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সুনাম বৃদ্ধি করেছে।
     
    তিনি বাংলাদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্যগুলো আরও ব্যাপকভাবে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয়ের প্রস্তাব দেন।
     
    এছাড়াও তিনি জানান, এই বছরের সেপ্টেম্বর মাসে মালদ্বীপে উচ্চশিক্ষার গুণগত মান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন।

    বৈঠক শেষে প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের শুভেচ্ছা জানানো হয় এবং সফরকালীন সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়।পাশাপাশি তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সাক্ষাৎ আয়োজনের আগ্রহও প্রকাশ করেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন