সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ বাড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইচ-১বি ভিসা ৩ বছরের জন্য স্থগিতের বিল মার্কিন সিনেটে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর বাংলাদেশি পাসপোর্টে ভিসামুক্ত বা সহজ প্রবেশ ৩৫ দেশে তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী
  • পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা নেমেছে ৬.৮ ডিগ্রিতে

    পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা নেমেছে ৬.৮ ডিগ্রিতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা নেমেছে ৬.৮ ডিগ্রিতে

    পঞ্চগড়ে ফের মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল-সন্ধ্যা ঘন কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে বেড়েছে শীতের দাপট। এতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

    শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি। সর্বোচ্চ (দিনের) তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৫ ডিগ্রি।

    সপ্তাহজুড়ে টানা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের ফলে দিনভর কুয়াশাচ্ছন্ন থাকছে আকাশ। দুপুরের দিকে সূর্যের মুখ দেখা গেলেও তাপ ছড়ানোর আগে ফের কুয়াশার চাদরে ঢেকে যায় এলাকা। দিনভর হালকা কুয়াশার সাথে হিমশীতল বাতাসে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। রাতেও বৃষ্টির মতো টিপটিপ করে কুয়াশা ঝরেছে। বেলা ১১টা পর্যন্ত সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

    তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ এর মধ্যে থাকলে ওই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন