সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ বাড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইচ-১বি ভিসা ৩ বছরের জন্য স্থগিতের বিল মার্কিন সিনেটে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর বাংলাদেশি পাসপোর্টে ভিসামুক্ত বা সহজ প্রবেশ ৩৫ দেশে তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী
  • হলফনামায় ভুল নয়, সংশোধন হয়েছে: সারজিস আলম

    হলফনামায় ভুল নয়, সংশোধন হয়েছে: সারজিস আলম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় তথ্য গরমিল ছিলনা। বরং যে ভূল ছিল তা বা জানার ছিল রিটার্নিং কর্মকর্তা চাওয়ার পরে সেটি সংশোধন দেয়া হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন পেইড প্রপাগাণ্ডা সেল থেকে গুজব ছড়ানো হচ্ছে আমার বিরুদ্ধে, অপপ্রচার ছড়ানো হচ্ছে, পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড় -১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। 

    তিনি বুধবার দুপুরে পঞ্চগড় এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই মন্তব্য করেন ।

    এসময় তিনি বলেন, আমি নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে আমার গাড়িতে করে সহযোগীতা করেছি। যারা আমাদের পেলে কাল্লা আলাদা করে দেবে তাদের আমরা সহযোগিতা করবো। বিএনপি বর্তমানে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। ভয়ভীতি দেখাচ্ছে লোকজনকে, নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা করছে। যেটি আওয়ামী লীগ করেছিল।

    তিনি আরো বলেন, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে পন্য সরবরাহের ব্যবসা বাণিজ্য যুক্ত হয়েছি কিছুদিন আগে। আমরা কোন ধরনের তথ্য গোপন করিনি। যা সত্য তাই দেখিয়েছি। যেহেতু সদ্য বিবাহিত আমি সে কারণে স্ত্রীকে তেমন কিছু দেইনি। সে এখনো পড়াশোনা করছে, গৃহিণী সে, কোন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত নয়।

    সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন