সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিতে স্কলারশিপ, আইইএলটিএস বাধ্যতামূলক নয়

    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিতে স্কলারশিপ, আইইএলটিএস বাধ্যতামূলক নয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউরোপে উচ্চশিক্ষা অনেক শিক্ষার্থীর স্বপ্ন হলেও ভাষাগত বাধা এবং উচ্চ খরচ অনেক সময় সেই স্বপ্নকে থামিয়ে দেয়। এবার সেই সীমাবদ্ধতা ভাঙার সুযোগ মিলছে। ইতালির একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় আইইএলটিএস ছাড়াই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিচ্ছে, যেখানে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ৮০০ ইউরো পর্যন্ত ভাতা পেতে পারবেন।

    মধ্যাঞ্চলের ইউনিভার্সিটি অব ক্যামেরিনো ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন নিচ্ছে। এই বৃত্তি শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস বাধ্যতামূলক নয়।


    প্রদত্ত স্কলারশিপের ধরন

    বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপের সুযোগ প্রদান করছে:

    • ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ – রাষ্ট্রীয় অর্থায়ন

    • ইউনিক্যাম এক্সেলেন্স স্কলারশিপ – বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য

    • ইরাসমাস প্রোগ্রাম – ইউরোপজুড়ে শিক্ষার্থী বিনিময়

    • মার্কে রিজিওনাল স্কলারশিপ – স্থানীয় পর্যায়ে আর্থিক সহায়তা


    স্কলারশিপে সুবিধা

    নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন:

    • সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ

    • মাসিক ৩০০–৮০০ ইউরো পর্যন্ত স্টাইপেন্ড

    • ভর্তুকিযুক্ত বা স্বল্পমূল্যের আবাসন সুবিধা

    • স্বাস্থ্য বীমা (হেলথ ইনস্যুরেন্স)

    • আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিয়ান ভাষা শেখার সুযোগ


    আবেদনযোগ্য শিক্ষার্থীরা

    যেকোনো দেশের শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে শিক্ষার্থীর একাডেমিক রেকর্ড ভালো হতে হবে।

    • স্নাতক পর্যায়: উচ্চমাধ্যমিক বা সমমানের সনদ

    • স্নাতকোত্তর পর্যায়: স্নাতক ডিগ্রি

    • ভাষাগত যোগ্যতা: আইইএলটিএস বাধ্যতামূলক নয়, তবে ইংরেজিতে দক্ষতার প্রমাণ দিতে হবে (যেমন ইংরেজি মাধ্যমে পূর্বের পড়াশোনার সনদ বা স্বীকৃত ভাষা দক্ষতার সার্টিফিকেট)


    পাঠ্যক্রম ও বিষয়ে সুযোগ

    ইউনিভার্সিটি অব ক্যামেরিনোতে শিক্ষার্থীরা মূলত নিম্নলিখিত ক্ষেত্রে পড়াশোনা করতে পারবেন:

    • বিজ্ঞান ও প্রযুক্তি

    • লাইফ সায়েন্সেস

    • আর্কিটেকচার ও ডিজাইন

    • সামাজিক বিজ্ঞান

    • ফার্মেসি

    • স্বাস্থ্যবিজ্ঞান


    আবেদন প্রক্রিয়া

    আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
    আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন