সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ বাড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইচ-১বি ভিসা ৩ বছরের জন্য স্থগিতের বিল মার্কিন সিনেটে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর বাংলাদেশি পাসপোর্টে ভিসামুক্ত বা সহজ প্রবেশ ৩৫ দেশে তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী
  • অসচ্ছল ও ছিন্নমূলদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

    অসচ্ছল ও ছিন্নমূলদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় অসচ্ছল ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

    সোমবার (৫ জানুয়ারি) সকালে বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে এবং ২৯ বীরের তত্ত্বাবধানে শতাধিক অসচ্ছল ও ছিন্নমূল মানুষের মাঝে উন্নতমানের কম্বল তুলে দেন লেফটেন্যান্ট তাওসিফ আহমেদ মুন্না। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান, ওয়ারেন্ট অফিসার মিরাজ। 

    তীব্র শীতে সেনাবাহিনীর উপহার শীতবস্ত্র পেয়ে পয়ষট্টি পেরোনো আইমন বানু বলেন "কঠিন জারখানত (ঠান্ডায়) থাকা যায়না বাড়ে, আর্মিলা মোক কম্বল দিছে খুব খুশী হইছু"। 

    এদিকে গত দুদিন ধরে বোদা সহ পঞ্চগড় জেলায় হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় তীব্র শীত বিরাজ করছে। পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার মিনিমাম তাপমাত্রা ১২.৮ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৮৬%। বাতাসের গতিবেগ ঘন্টায় ৬-৮ কিলোমিটার। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন