সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ফেব্রুয়ারিতে HSC নির্বাচনী পরীক্ষা, শিক্ষার্থীদের জন্য ফল ১০ মার্চের মধ্যে

    ফেব্রুয়ারিতে HSC নির্বাচনী পরীক্ষা, শিক্ষার্থীদের জন্য ফল ১০ মার্চের মধ্যে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য নির্বাচনী পরীক্ষা আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হবে। একইসঙ্গে বোর্ড নির্দেশ দিয়েছে, পরীক্ষার ফল আগামী ১০ মার্চ ২০২৬-এর মধ্যে প্রকাশ করা হবে।

    রোববার (৪ জানুয়ারি) প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার এই তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারিতে আয়োজন করতে হবে।

    ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে ১১ মার্চ ২০২৬ থেকে। ফরম পূরণের সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

    বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন