সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ বাড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইচ-১বি ভিসা ৩ বছরের জন্য স্থগিতের বিল মার্কিন সিনেটে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর বাংলাদেশি পাসপোর্টে ভিসামুক্ত বা সহজ প্রবেশ ৩৫ দেশে তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী
  • নীলফামারী সীমান্ত এলাকায় ভারতীয় মদ আটক

    নীলফামারী সীমান্ত এলাকায় ভারতীয় মদ আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ানের আওতাধীন নীলফামারী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ভারত হতে বাংলাদেশে চোরাচালানকৃত ভারতীয় মদ-০৮ বোতল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি)।রবিবার ভোরে (০৪ জানুয়ারি) নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।

    বিজিবির সূএে জানা যায়, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নীলফামারী সীমান্তের বোগদাবুড়ি বিওপির নিয়মিত টহল দল হাবিলদার তপন কুমার বিশ্বাস এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৮৪/২-এস হতে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গ্রীয়ারডাঙ্গা কুয়েতি মসজিদ (ডাকঘর-মুক্তিরহাট, ইউনিয়ন- ১নং বুগদাবাড়ি, থানা- ডোমার ও জেলা-নীলফামারী) নামক স্থানে অভিযান পরিচালনা করেন।

    টহলদল ভারত হতে বাংলাদেশে চোরাচালানকৃত ভারতীয় মদ-০৮ বোতল মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। যার সিজার মূল্য- ১২,০০০/- টাকা।

    নীলফামারী ব্যাটালিয়ান ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ বদরুদ্দোজা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। তিনি আরও জানান, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী সীমান্তজুড়ে মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে তারা।

    বিজিবি জানায়, সীমান্তজুড়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে একই কঠোর অবস্থান বজায় রাখা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন