সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ২০২৬ সালে প্রাথমিকে ছুটি কমছে, রমজানেও স্কুল খোলা থাকবে

    ২০২৬ সালে প্রাথমিকে ছুটি কমছে, রমজানেও স্কুল খোলা থাকবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষার্থীদের শেখার সময় বৃদ্ধি ও পাঠক্রম শুরুর ধারাবাহিকতা নিশ্চিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ছুটি কমানো হয়েছে। আগের বছরের তুলনায় এবার ১২ দিন কম ছুটি নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকায় দেখা যাচ্ছে, পবিত্র রমজান মাসের বেশিরভাগ সময় বিদ্যালয় খোলা থাকবে, যা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলির স্বাক্ষরিত ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে, যা রমজান ও ঈদুল ফিতরের সঙ্গে সংযুক্ত। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। এই পরিস্থিতিতেও সরকারি প্রাথমিক বিদ্যালয় ২১ রমজান পর্যন্ত খোলা থাকবে।

    গত বছর ২০২৫ শিক্ষাবর্ষে পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর মিলিয়ে মোট ২৮ দিন ছুটি ছিল। ২০২৬ সালে এই ছুটি কমিয়ে ১৯ দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ছুটি কমিয়ে ১২ দিন, শীতকালীন অবকাশ কমিয়ে ১০ দিন রাখা হয়েছে।

    ২০২৬ শিক্ষাবর্ষের উল্লেখযোগ্য ছুটি:
    রোজা ও ঈদুল ফিতরসহ টানা ১৯ দিন
    ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ১২ দিন
    দুর্গাপূজায় ৫ দিন
    শীতকালীন অবকাশে ১০ দিন

    মোট মিলিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ৬৪ দিন ছুটি থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন