সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই অনুষদে নতুন ডিন নিয়োগ

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই অনুষদে নতুন ডিন নিয়োগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুটি অনুষদে নতুন ডিন নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান এবং আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অল-ফিকহ এন্ড ল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন।

    শনিবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দু’টি অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

    অফিস আদেশে সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যলয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩(৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে পূর্ববর্তী ডিনদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ২০ ডিসেম্বর থেকে এ নিয়োগ দেয়া হয়।

    এবিষয়ে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, আমি অবগত হয়েছি। তবে জয়েন করা হয়নি। কাল আনুষ্ঠানিক ভাবে জয়েন হবো।

    আইন অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. নাজিমুদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিশন, মিশন এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মহান লক্ষ্যকে সামনে রেখে আইন অনুষদের দীর্ঘ সময়ের অর্জনসমূহকে ধারণ করে একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল রাখাকে আমার সর্ব প্রধান কর্তব্য বলে মনে করবো। সকলের সহযোগিতায় নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আমি আমার উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রচেষ্টা চালিয়ে যাবো।

    উল্লেখ্য, এর আগে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সদ্য সাবেক ডিন হিসেবে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল হক এবং আইন অনুষদের সদ্য সাবেক ডিন আইন বিভাগের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম-এর মেয়াদ ২০ ডিসেম্বর শেষ হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন