সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • মুক্তিযুদ্ধ কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তব ইতিহাস: বেরোবি উপাচার্য

    মুক্তিযুদ্ধ কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তব ইতিহাস: বেরোবি উপাচার্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেছেন, মুক্তিযুদ্ধ কোনো সিনেমার দৃশ্য নয়; এটি কাঁদা, রক্ত ও ক্ষুধায় লেখা একটি বাস্তব ইতিহাস।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    উপাচার্য বলেন, ২৫ মার্চের কালো রাতে গুলির শব্দে অনেকের ঘুম ভেঙেছিল। আবার অনেকে আর কোনোদিন ঘুম থেকে ওঠেনি। তারাও তোমাদের মতো ছাত্র ছিল। তারা কি জানত তারা শহীদ হবে? না। তারা শুধু জানত—চুপ থাকলে দেশ থাকবে না।

    তিনি শহীদদের উদ্দেশে বলেন, তোমরা আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছ। আমরা তোমাদের অসমাপ্ত স্বপ্ন পূরণ করব—ইনশাআল্লাহ।

    এ সময় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট ছাত্রী হল ও রিসার্চ ইনস্টিটিউটের অগ্রগতি প্রসঙ্গে উপাচার্য জানান, প্রায় পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা প্রকল্পটির ফাইলে গতকাল (১৫ ডিসেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা স্বাক্ষর করেছেন। দ্রুতই নির্মাণকাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর মহানগর ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার।

    আলোচক হিসেবে বক্তব্য দেন গণিত বিভাগের প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। এছাড়া রংপুর গ্রুপের পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন সরকারও বক্তব্য রাখেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন