সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • বছর শেষে সব শিক্ষাপ্রতিষ্ঠানের লম্বা ছুটি

     বছর শেষে সব শিক্ষাপ্রতিষ্ঠানের লম্বা ছুটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীতকালীন ছুটি ও একাধিক উৎসব মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বছরের শেষ দিকে দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকবে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির দিন ভিন্ন হলেও, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

    কোন প্রতিষ্ঠানে কত দিন ছুটি:

    প্রাথমিক বিদ্যালয়:
    ২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে মোট ছুটি ছিল ৭৮ দিন, যা শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশুখ্রিস্টের জন্মদিন উদযাপনের মাধ্যমে সমাপ্ত হবে। প্রাথমিক বিদ্যালয়ে সাধারণত ১১ ডিসেম্বর থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও, শিক্ষকদের সাম্প্রতিক আন্দোলনের কারণে যেসব বিদ্যালয়ে নির্ধারিত সময়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, সেসব বিদ্যালয়ে ১১ থেকে ১৫ ডিসেম্বর (শুক্র ও শনিবার বাদে) ছুটি বাতিল করা হয়েছে। ফলে অনেক বিদ্যালয়ে ছুটি শুরু হবে ১৬ ডিসেম্বর এবং শেষ হবে ২৫ ডিসেম্বর।

    উল্লেখ্য, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

    মাধ্যমিক বিদ্যালয়:
    মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ সালের শেষ ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর এবং শেষ হবে ২৮ ডিসেম্বর। এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকবে। ছুটি শেষে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮ থেকে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশনা আছে।

    সরকারি ও বেসরকারি কলেজ:
    দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর এবং শেষ হবে ২৮ ডিসেম্বর। এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন।

    মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান:
    দেশের সরকারি ও বেসরকারি (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদ্রাসাগুলোতে ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর এবং শেষ হবে ২৮ ডিসেম্বর। এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি দেওয়া হবে। মাদ্রাসাগুলোতেও বিভিন্ন স্তরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন