সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ইরাসমাস+ বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি

    ইরাসমাস+ বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস+ ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটি (আইসিএম) কর্মসূচিতে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে।

    সোমবার (১৫ ডিসেম্বর) আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান এ বিষয় জানান।

    বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর জানায়, 'বিশ্ববিদ্যালয়টি সম্প্রতি ওআইডি (অর্গানাইজেশন আইডি) পেয়েছে। এটির নম্বর E10413895। এর ফলে ইউরোপ ও তুরস্কসহ মোট ৩৩টি দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক বিনিময় কার্যক্রমে যুক্ত হওয়ার পথ খুলল। বাংলাদেশে অনেক সময় এটিকে “ইরাসমাস স্ট্যাটাস” বলা হয়। তবে বাংলাদেশের জন্য আলাদা কোনো “স্ট্যাটাস” নেই। কুবি যে স্বীকৃতি পেয়েছে, তা মূলত আইসিএম কর্মসূচিতে পার্টনার প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হওয়ার অনুমোদন।

    তবে এই কর্মসূচির মূল সমন্বয়কারী প্রতিষ্ঠান (কো-অর্ডিনেটিং ইউনিভার্সিটি) অবশ্যই ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ বা তুরস্কের হতে হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর।

    আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান বলেন, 'প্রায় দুই মাস ধরে আবেদন প্রক্রিয়া চলেছে। ওআইডি পাওয়ার ফলে এখন আমরা ৩৩টি দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাব।'

    তিনি আরও জানান,' এই সুযোগ কাজে লাগাতে কুবির অগ্রাধিকার হবে আরও বেশি সমঝোতা স্মারক (এমওইউ) করা। কারণ, আইসিএম কর্মসূচিতে কুবি সরাসরি কোনো অর্থ সহায়তা পায় না। ইউরোপ বা সংশ্লিষ্ট দেশগুলোর অংশীদার বিশ্ববিদ্যালয়গুলো তাদের জাতীয় সংস্থার মাধ্যমে যে বার্ষিক তহবিল পায়, সেই তহবিলের আওতায় কুবির শিক্ষক-শিক্ষার্থীরা বিনিময় কর্মসূচির সুযোগ পেতে পারেন—যদি ওই অংশীদার বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করে অর্থ পায়।'

    উল্লেখ্য, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত কুবির অংশীদার প্রতিষ্ঠানগুলো এই ওআইডি ব্যবহার করে আইসিএম তহবিলের জন্য আবেদন করতে পারবে। আবেদন সফল হলে কুবির শিক্ষক ও শিক্ষার্থীদের বিদেশি বিশ্ববিদ্যালয়ে বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়ার বাস্তব সুযোগ তৈরি হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন