সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • স্থগিত ব্রাকসু: ভোটার তালিকায় অসঙ্গতি

    স্থগিত ব্রাকসু: ভোটার তালিকায় অসঙ্গতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ব্রাকসু) নির্বাচনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন।

    সোমবার (০১ ডিসেম্বর) বিকেলে প্রেস ব্রিফিংয়ে সহকারী নির্বাচন কমিশনার ড. মোহসীনা আহসান এই ঘোষণা করেন। 

    তিনি বলেন, হলভিত্তিক ভোটার তালিকায় অসঙ্গতি দূর না হওয়া পর্যন্ত ব্রাকসু নির্বাচনের মনোনয়পত্র বিতরণসহ অন্যান্য কার্যক্রম স্থগিত থাকবে।

    তিনি আরও বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী ২২ নভেম্বর হলভিত্তিক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। কিন্তু তালিকা প্রকাশে পরপরই তালিকায় একাধিক গুরুতর অসঙ্গতি, ভুল তথ্য ও অসম্পূর্ণতা দেখা যায়। এমনকি মনোনয়ন প্রত্যাশীর নাম ভোটার তালিকার নেই বলেও অভিযোগ উঠেছে। 

    ড.মোহসীনা বলেন, এই অসঙ্গতি দূর করে সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে সহকারি নির্বাচন কমিশনার আরও বলেন, এ পরিস্থিতিতে, ভুল ও অসংগতিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা নির্বাচনী ন্যায়সঙ্গতা, স্বচ্ছতা ও গ্রহন যোগ্যতার বিরুদ্ধে যাবে। 

    এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান, অধ্যাপক মো. আমির শরীফ, সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার এবং সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন