সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ সায়েন্সল্যাব-মিরপুর সড়ক, চরম ভোগান্তি

    শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ সায়েন্সল্যাব-মিরপুর সড়ক, চরম ভোগান্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’–এর স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন। সোমবার (১ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে শুরু হওয়া এ অবরোধে সায়েন্সল্যাব–মিরপুর সড়কসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

    এলিফ্যান্ট রোড হয়ে মিরপুর সড়কে প্রবেশের পথ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি নীলক্ষেত–নিউমার্কেট থেকে ধানমন্ডিমুখী সড়ক এবং ধানমন্ডি থেকে নিউমার্কেটগামী সড়কেও যান চলাচল স্থবির হয়ে পড়ে। হঠাৎ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই বাধ্য হয়ে গন্তব্যের উদ্দেশে হাঁটতে শুরু করেন।

    ধানমন্ডিমুখী এক দোকান কর্মচারী রাশেদুল ইসলাম বলেন, “জ্যাম ধানমন্ডি পর্যন্ত ছাড়িয়েছে। গাড়ি না চলায় হাঁটতে বাধ্য হয়েছি। এভাবে রাস্তা বন্ধ হলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষই।”

    আরেক পথচারী আফসানা খাতুন বলেন, “নিউমার্কেট থেকে বাসায় ফিরছিলাম। অবরোধের কারণে কোনো গাড়ি পাচ্ছি না। তাই হাঁটতে শুরু করেছি।”

    অপরদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাকা কলেজসহ অন্যান্য সরকারি কলেজ বহুদিনের ঐতিহ্য, স্বকীয়তা ও পরিচিতি ধরে রেখেছে। নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো চালু হলে এসব প্রতিষ্ঠানের পরিচিতি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মতামত ছাড়াই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি তাদের।

    উল্লেখ্য, রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও বাতিল করা হয়। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন