শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সাবেক মেম্বারের মৃত্যু

    ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সাবেক মেম্বারের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর বাজার এলাকায় ট্রাকচাপায় মো. শিরু মিয়া (৭০) নামে সাবেক এক ওয়ার্ড মেম্বার নিহত হয়েছেন। 

    শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত শিরু মিয়া বুধল ইউনিয়নের বুধল গ্রামের নন্দনপুর সাবরবাড়ির বাসিন্দা সরুজ মিয়ার ছেলে। তিনি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার ছিলেন।

    খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকালে বিশ্বরোডগামী একটি ট্রাক রাস্তা পার হওয়ার সময় শিরু মিয়াকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

    ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন