শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ভোলায় ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

    ভোলায় ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলায় আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সদর উপজেলা ওলামা দল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলেম সমাজকে অবিহত করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

    শনিবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা শহরের বধুয়া কমিউনিটি সেন্টারের মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। 

    ভোলা সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা বাদশা আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছিনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, সদর উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মেহেদী হাসান মনির প্রমুখ। 

    মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইসলামের নাম ভাঙিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল ভোট চেয়ে বেড়াচ্ছেন। তারা ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করছেন। বেহেশত যাওয়ার প্রলোভন দেখাচ্ছে ভোটারদের।

    তারা আরো বলেন, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় মসজিদগুলোকে তারা রাজনৈতিক কর্মসূচির পালনের স্থানে পরিণত করেছে। এই ধরনের ধর্ম ব্যবসায়ী দলের প্রতারণা থেকে আলেম-ওলামা মাশায়েখদের সতর্ক থাকতে হবে। ওলামা মাশায়েখ ও আলেমরা জাতির পথনির্দেশক, তারা সচেতন হয়ে মানুষকে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দিলে ধর্ম নিয়ে দেশে কেউ রাজনীতি করতে পারবে না।

    সভা শেষে অন্যান্য দল থেকে ৮ জন নেতাকর্মী জাতীয়তাবাদী ওলামা দলের  যোগ দান করেন।তাদেরকে ফুলের দিয়ে বরণ করে আলহাজ্ব গোলাম নবী আলমগীর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন