সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মারধরের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মারধরের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের মারধরের ঘটনায় তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদেরকে ৪র্থ বর্ষে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় অভিযুক্ত আরও নয় শিক্ষার্থীকে সতর্ক করেছে প্রশাসন। বুধবার (৫ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত চার পৃথক অফিস আদেশে এ তথ্য জানা যায়। এর আগে গত ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেটে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। 

    বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আফসানা পারভীন তিনা, নাহিদ হাসান ও রিয়াজ মোর্শেদ। অন্যদিকে সতর্কবার্তা পাওয়া শিক্ষার্থীরা হলেন, বিভাগটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফরিদুল আলম পান্না, ২০২০-২১ শিক্ষাবর্ষের  সৌরভ দত্ত, মিনহাজুল আবেদীন,  সাব্বির হোসেন,  সৌরভ হোসেন সজীব, ২০২২-২৩ শিক্ষাবর্ষের  সাইফুল ইসলাম, মিল্টন মিয়া, মশিউর রহমান ও রাকিব হোসেন। 

    জানা যায়, গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের আন্তঃসেশন খেলায় মারামারিতে জড়ায় অর্থনীতি বিভাগের সিনিয়র ও জুনিয়ররা। এসময় মারামারির ভিডিও করতে গেলে তিন ক্যাম্পাস সাংবাদিককে মারধর করে বিভাগটির শিক্ষার্থীরা। মারধরকালে ভুক্তভোগী এক সাংবাদিকের ফোন ছিনিয়ে নেওয়া হয়। ফোনটি ২২ ঘণ্টা পর উদ্ধার করে প্রক্টরিয়াল বডি। তবে রিসেট দিয়ে ফোনের সকল ডকুমেন্টস মুছে ফেলে অভিযুক্তরা। এছাড়া সাংবাদিকদের মারধরের বিষয়টিকে ধামাচাপা দিতে নতুন ইস্যু তৈরির চেষ্টা করে অভিযুক্ত শিক্ষার্থীরা। এমনকি বিভাগের জুনিয়রদের দিয়ে জোরপূর্বক প্রক্টর বরাবর সাংবাদিকদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হামলা ও লাঞ্ছনার’ মিথ্যা অভিযোগ দায়ের করানো হয়। যা পরবর্তীতে অভিযোগপত্র জমা দেওয়া শিক্ষার্থীরা স্বীকার করে প্রত্যাহার করে নেন। 

    অফিস আদেশ অনুযায়ী, মারধর ও মারধর পরবর্তী ঘটনায় প্রত্যক্ষ ভূমিকা রাখায় আফসানা পারভীন তিনা, নাহিদ হাসান ও রিয়াজ মোর্শেদকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে এসব ঘটনায় বাকি শিক্ষার্থীদের পরোক্ষ ভূমিকা থাকায় ও সংশ্লিষ্টতা সীমিত হওয়ায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটায় সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন