সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগস্টের ২২ দিনেই রেমিট্যান্স ২১৫ কোটি ডলার ছুঁইছুঁই পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭০৫, মৃত্যু ৩ সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার সম্পদের হিসাব চাইল দুদক বিচারকের বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, ট্রাইব্যুনালের দাবি ‘ঘটেনি’ দুই ইনিংসে শতরানও ছুঁতে পারেনি বাংলাদেশ, এমন নজির বিশ্বে কত? দূতাবাসে হুমকি দিয়ে চাঁদা দাবি, ‘ভুয়া গ্রুপের’ কাজ বলছে ডিবি ঢাকা-দিল্লি সম্পর্ক এগোতে ‘অভিন্ন স্বার্থে’ জোর জয়শঙ্করের ইরানসংশ্লিষ্ট সাইবার হামলায় চার দিন বন্ধ যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র শেয়ারবাজারে বড় দরপতন, বিমা খাতে সবচেয়ে বেশি চাপ
  • ধর্মীয় প্রশ্ন: মানতের অর্থ কি মসজিদে ব্যবহার করা যায়?

    ধর্মীয় প্রশ্ন: মানতের অর্থ কি মসজিদে ব্যবহার করা যায়?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহান আল্লাহর ঘর হলো মসজিদ, যা মুমিনের জীবনে বিশেষ প্রভাব ফেলে। এর আদব ও সম্মান রক্ষা করা তাকওয়ার অংশ হিসেবে গণ্য করা হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘যে আল্লাহর নিদর্শনকে সম্মান করে, নিশ্চয়ই তা তার অন্তরের তাকওয়ারই প্রকাশ।’ (সুরা হজ: ৩২)

    অনেকে জানতে চান, বিপদ দূর হওয়া ও চাকরি পাওয়ার জন্য কি মসজিদে টাকা মানত করা কি জায়েজ আছে? 

    এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, কোনো বৈধ বস্তু অর্জনের আশায় মানত করা জায়েজ আছে। তাই বিয়ে, বিপদ দূর হওয়া ও চাকরি পাওয়ার আশায় মানত করা যাবে এবং এগুলোতে সফল হলে তা পূর্ণ করতে হবে।

    ইসলামি শরিয়তের দৃষ্টিতে মানতের চেয়ে নগদ দান-সদকার ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। সদকা দ্বারা মহান আল্লাহ সন্তুষ্ট হন। আর মানত শরিয়তসম্মত। তবে সদকার চেয়ে উত্তম নয়। মানত দ্বারা কৃপণের মাল বের হয়। অর্থাৎ মানত কৃপণ লোকের কাজ।
     
    হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানত এমন কোনো কিছুকে আদম সন্তানের নিকটবর্তী করে দিতে পারে না যা মহান আল্লাহ তার জন্য তাকদিরে নির্দিষ্ট করেননি। তবে মানত কখনো তাকদির সাথে মিলে যায়। এর মাধ্যমে কৃপণের নিকট হতে ঐ সম্পদ বের করে নিয়ে আসা হয় যা কৃপণ (এমনিতে) বের করতে চায় না। (মুসলিম: ১৬৪০)

    মানত শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। সেসব শর্তের আলোকে মসজিদের জন্য মানত করা সঠিক নয়। তাই মসজিদের জন্য মানত করলে তা ওয়াজিব হয় না। তবে মানত না হলেও এ ধরনের ওয়াদা পূর্ণ করা উত্তম। (বাদায়েউস সানায়ে ৪/২৪১, ৪/২২৮; মিনহাতুল খালিক ৪/২৯৬)


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ