সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • কুবিতে বিক্ষোভ মিছিল

    কুবিতে বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (কুকসু) এর হল সংসদ নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আবাসিক শিক্ষার্থীরা।

    বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এই বিক্ষোভ হয়েছে। 

    বিক্ষোভ মিছিলটি বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে দক্ষিণ মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে বিজয়-২৪ হল, কাজী নজরুল ইসলাম হল এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

    এসময় তারা 'অনাবাসিক প্রার্থীতা- মানি না, মানবো না', 'রেসিডেন্ট না অ্যালোটম্যান্ট- রেসিডেন্ট, রেসিডেন্ট', 'হলের ভোটার হলে হলে- হল কেন বাহিরে যাবে', 'প্রশাসনের প্রহসন- মানি না, মানবো না' ইত্যাদি স্লোগান দেয়। বিক্ষোভ মিছিল শেষে তারা প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন।

    এ সময় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী মোঃ আজহারুল রহমান বলেন, 'প্রশাসন একটি খসড়া গঠনতন্ত্র প্রকাশ করেছে। সেখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত ব্যাখ্যা করতে গিয়ে প্রশাসন মিস করেছে তা হলো হল সংসদ নির্বাচনে প্রার্থী এবং ভোটার উভয়কেই অবশ্যই আবাসিক হতে হবে। হলের সাধারণ সমস্যাগুলো যারা হলে থাকে, কেবল তারাই জানে। বাইরে থেকে যারা প্রার্থী বা ভোটার হন, তারা হলের ভেতরের প্রকৃত সমস্যা কোথায়, সে সম্পর্কে অবগত নন। তাই প্রশাসনের প্রতি আহ্বান থাকবে শুধু আবাসিক শিক্ষার্থীরাই যেন হল সংসদে ভোটার এবং প্রার্থী হতে পারে।'

    কাজী নজরুল হলের আবাসিক শিক্ষার্থী মো. এমরান বলেন, 'খসড়া প্রকাশের পূর্বে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেছি, আমাদের যে হল সংসদ আছে সেখানে শুধু আবাসিক শিক্ষার্থীরাই প্রার্থী এবং ভোটার হতে পারবে। কিন্তু, আমরা দেখেছি বারবার তাদের অবগত করার পরেও আজকে যে খসড়া প্রকাশ করা হয়েছে সেখানে এ বিষয়ে কোন কিছু উল্লেখ করা হয়নি। অর্থাৎ আবাসিক অনাবাসিক সকলে ভোট প্রদান করতে পারবে। আমরা বলতে চাই- আপনারা শিক্ষার্থীদের কোন মন্তব্যকে মূল্যায়ন না করে নিজেদের মনগড়া খসড়া প্রকাশ করেছেন। যারা হলের বাইরে আছে তারা হলের সমস্যা কীভাবে জানবে? প্রশাসনের এই অযৌক্তিক সিদ্ধান্ত পরিবর্তন করে আবাসিক শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার দাবি জানাচ্ছি।'

    কাজী নজরুল ইসলাম হলের আরেক আবাসিক শিক্ষার্থী ফাহিম আবরার বলেন, 'হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ এক নয়। কেন্দ্রীয় সংসদে সবাই ভোট দিলেও, হল সংসদের ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার শুধু আবাসিক শিক্ষার্থীদেরই থাকা উচিত। অনাবাসিকদের অন্তর্ভুক্ত করা হলে তা হলের প্রার্থীদের দায় তৈরি করবে এবং অতিরিক্ত ভোট কাস্টিংয়ের মাধ্যমে নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হবে। এটি হল সংসদ, কেন্দ্রীয় সংসদ নয়–তাই এখানে আবাসিকদের স্বার্থ রক্ষা করাই মূল লক্ষ্য।'

    উল্লেখ্য, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল (২৯ অক্টোবর) কুকসু গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন