সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • কুবিতে 'প্রভাতী'র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

    কুবিতে 'প্রভাতী'র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সামাজিক সংগঠন 'প্রভাতী'র উদ্যোগে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। 

    বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে দিনব্যাপী এ ক্যাম্পেইন হয়েছে।

    ক্যাম্পেইনের সহযোগিতায় ছিলেন ইস্টার্ন মেডিক্যাল কলেজ। দিনব্যাপী এই ক্যাম্পেইনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ১৫শ জন বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। 

    আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়–গাইনি, মনোরোগ ও কাউন্সেলিং, চর্ম, দাঁতের চিকিৎসা এবং মেডিসিন এই পাঁচটি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

    ক্যাম্পেইনটি পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, 'আজ প্রভাতী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীরা স্বাস্থ্য বিষয়ে ফ্রি চিকিৎসা পাচ্ছে। আমরা প্রত্যাশা করি ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে হবে। সে জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন, আশা করি আমরা পাশে থাকবো।'

    চিকিৎসা সেবা নিতে আসা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার শিমু বলেন, 'আজকে যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে এটা খুব ভালো ছিলো। আমি কয়েকটা জায়গায় দেখালাম উনাদের ব্যবহার ও পরামর্শ খুব ভালো ছিলো। আমি মনে করি এই ধরনের আয়োজন বেশি বেশি দরকার।'

    ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদি হসান বলেন, 'আজকে প্রভাতী কর্তৃক যে মেডিক্যাল ক্যাম্পেইনটি আয়োজন করা হয়েছে, এটা আসলে খুব ভালো ছিল। আমি দুই জায়গায় দেখিয়েছি। ডাক্তারদের পরামর্শ খুব ভালো ছিলো।'

    প্রভাতী'র আহ্বায়ক আহমেদ আব্দুল্লাহ তারেক বলেন, 'প্রভাতী কর্তৃক আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং ২০২৫ এর মূল লক্ষ্য ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে পর্যাপ্ত সেবা না থাকায় আমরা শিক্ষার্থীদের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে প্রভাতী প্রতিষ্ঠা করেছি। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি। ভবিষ্যতেও প্রভাতী শিক্ষার্থীদের মৌলিক অধিকার, চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে কাজ করে যাবে।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন