সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • নোবিপ্রবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

    নোবিপ্রবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন কৃষি বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী হাবিবুল হাসান (হাসিব)।

    শনিবার (২৫ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬০ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে ১ জন, সহসভাপতি পদে ২০ জন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৮ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, দপ্তর সম্পাদক পদে ১ জনসহ মোট ১৫টি সম্পাদকীয় পদে নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

    নবগঠিত কমিটির সভাপতি জাহিদ হাসান বলেন,“নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য একদিকে সম্মানের, অন্যদিকে পবিত্র দায়িত্ব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি নিঃশর্ত আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করব। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

    সাধারণ সম্পাদক হাসিবুল হাসান বলেন, “কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি নোবিপ্রবিতে যারা ছাত্রদলের সঙ্গে নিরলসভাবে কাজ করছেন, তাদের প্রতিও ধন্যবাদ ও শুভেচ্ছা। আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে চাই।”

    এই কমিটিতে থাকা সহ-সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদকদের তালিকা নিচে তুলে ধরা হলো:

    কমিটিতে মোট ২০ জনকে সহ-সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন: ১. মোঃ আমিনুল ইসলাম ২. তারিক আহম্মেদ খান ৩. মাসুন হাসান ৪. মোঃ শফিউর ইসলাম ৫. মোঃ আবদুর রহমান জীবন ৬. সর্দার মাহমুদুল হাসান দুর্জয় ৭. রিফাত জামিল রিয়াদ ৮. সাখাওয়াত হোসেন সায়েম ৯. মোঃ আল জাকি ১০. শীতল সাহা ১১. তাজুল ইসলাম রনি ১২. মেহেদী হাসান রবি ১৩. এহসান উল করিম ভুইয়া হাসিব ১৪. আমির হামজা ১৫. মোঃ মিজানুর রহমান ১৬. মোঃ সুজন মিয়া ১৭. মেহেদী হাসান রাজিব ১৮. মোঃ শামিম হোসেন ১৯. আহমাদ কারীম আহম্মদ ২০. মোঃ রাকিবুল হাসান রাব্বি।

    কমিটিতে মোট ১৮ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন: ১. মাকসুদুর রহমান মারুফ২. মোঃ সাখাওয়াত হোসেন ৩. সাজ্জাদ হোসেন যুহিত ৪. মোঃ ইফাদ ইকবাল দিহান ৫. মোঃ ফেরদৌস রহমান ৬. মোঃ মোয়াজ্জেম হোসেন ৭. মোঃ শফিউল ইসলাম হিমেল ৮. মোঃ নাঈমুল আলম ৯. মোঃ গিয়াসউদ্দিন হোসেন ১০. নাইম হাসান নবীন ১১. আব্দুল্লাহ আল মুকিম ১২. মোঃ জাকারিয়া ১৩. কাইফ হাসান ১৪. মোঃ মাহমুদুল হাসান অন্তর ১৫. অন্তর কুমার রায় ১৬. মোঃ ওয়ালী উল আলিফ ১৭. মোঃ নাফিস ফুয়াদ তকী ১৮. কামরুল ইসলাম রাজন।

    কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ সাব্বির হোসেন শান্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আফিনুল ইসলাম বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ আলীকে মনোনীত করা হয়েছে। 

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে নোবিপ্রবি শাখাকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন