সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ইবিতে ক্লাস করতে এসে ছাত্রলীগ নেতা আটক

    ইবিতে ক্লাস করতে এসে ছাত্রলীগ নেতা আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। 

    আটককৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ বর্ষের হুসাইন তুষার। তিনি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। 

    জানা যায়, ঐ ছাত্রলীগ নেতা আজ অর্থনীতি বিভাগে মাস্টার্সের ক্লাস করতে আসেন। এসময় ছাত্রদলের কর্মীরা তাকে মীর মোশাররফ হোসেন ভবনের সামনে দেখতে পেয়ে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসেন। পরে তাকে ইবি থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

    শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ বলেন, এই ছেলে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বিভিন্ন অপকর্ম করেছে। শিক্ষার্থীদের হুমকি ধামকি দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটির লিস্টে অনেকেরই নাম আসেনি। সাধারণ সম্পাদকের নামে শোকজ নোটিশ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। ছাত্রলীগ এখন আবার সংগঠিত হওয়ার চেস্টা চালাচ্ছে। নিয়মিত ফেইসবুকে পোস্ট দিচ্ছে। কিছুদিন আগে ভিসি স্যার নিয়োগ বোর্ডের বিষয়ে বলেছে আমরা মেধা দেখছি, কারো কোনো দল দেখছি না। তাই বর্তমানে এই কারণেই ক্যাম্পাসে আবার ছাত্রলীগ প্রবেশের সাহস পাচ্ছে কিনা দেখা উচিত।

    আটক ছাত্রলীগের নেতা হুসাইন তুষার বলে, আমার অনার্স শেষ হয়েছে। পূর্বে শুধু পরীক্ষা দিতে এসেছিলাম। তখন কেউ কিছু বলেনি। আজ মাস্টার্সের পরীক্ষা দিতে আসলে তারা আমকে আটক করে।

    প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, তাকে শিক্ষার্থীরা ধরে প্রক্টর অফিসে নিয়ে আসছে। আমরা তাকে ইবি থানায় সোপর্দ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

    ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন বলবে আমরা সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিবো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন